অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

৯ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম

৯ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড
সেন্টমার্টিন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি সোমবার ১টি ফিশিং বোট সেন্টমার্টিন হতে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে, কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ এর মাধ্যমে কোস্টগার্ড বিষয়টি অবগত হয়। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সিয়াম-উল-হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান