বাংলা নতুন বছরের প্রথম দিনেই দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর। পহেলা বৈশাখে দেশের তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ দিকে মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এমন পরিস্থিতিতে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩ সপ্তাহ আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
৩ সপ্তাহ আগে
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
৩ সপ্তাহ আগে
বাৎসরিক ছুটি বাড়ালো সরকার
৩ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন বিকেলে
৩ সপ্তাহ আগে
২ কোটি ৭৫ লাখ মানুষ ‘কৃষক কার্ড’ পাবে: প্রধানমন্ত্রী
৪ সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
৩ সপ্তাহ আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
৩ সপ্তাহ আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
৩ সপ্তাহ আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
৩ সপ্তাহ আগে
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩ সপ্তাহ আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
৩ সপ্তাহ আগে
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
৩ সপ্তাহ আগে