অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

মির্জা আব্বাস সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৫ই মার্চ ২০২৬, ১১:২৬ পিএম

মির্জা আব্বাস সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি
ধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে হাসপাতালের নিউরোসায়েন্সেস বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

রোববার (১৫ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে মির্জা আব্বাস নিরাপদে সিঙ্গাপুরে পৌঁছান।

রফিকুল আরও বলেন, হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেছেন। যাত্রাপথে তার কোনো সমস্যা হয়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান