অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক কায়সার রশিদ

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ এএম

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক কায়সার রশিদ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক আদেশে সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করা হয়।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান